বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে নরসিংদীর মাধবদী উপজেলায় । এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি। মাধবদী থানার ওসি মো. ইলিয়াস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

 আহত বাকী আরও অন্তত ২৫ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930