অবশ্যই মিয়ানমারকে  রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। এ ব্যাপারে দেশটির ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী সাইমন হেনশ। আজ শনিবার গুলশানের আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সাইমন হেনশ রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, রাখাইনের এই সমস্যা একটি জটিল ও মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে। ছয় লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছেন। বাংলাদেশ এই মানুষগুলোকে আশ্রয় দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে আমরা এখানে এসেছি। সামগ্রিকভাবে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031