বিএনপিকে উদ্দেশ্যে করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মহাজোট সরকার নির্বাচন ভয় পায় এ কথা ঠিক নয়। কারণ এই সরকারের ভালোভাবে বিজয়ের নজির রয়েছে। জনগণ যত দিন চাইবে তত দিন বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্বে থাকবে। এ ব্যাপারে হুমকি-ধমকি দিয়ে লাভ নেই।

শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্যে করে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে বিতর্কের অবসান হওয়া যেমন দরকার, তেমনই রাজাকার, জঙ্গি ও যুদ্ধাপরাধী বিতর্কেরও অবসান হওয়া দরকার। গণতন্ত্র বিষয় নিয়ে যারা আলোচনা করতে চান, তারা রাজাকার, জঙ্গি ও তেঁতুল হুজুরদের ত্যাগ করে আলোচনায় আসুন।’

ইনু বলেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা হবে, তবে রাজাকার-জঙ্গি এবং তাদের দোসর বিএনপি ও খালেদা জিয়ার সঙ্গে নয়।

বিএনপি মাঠের অবস্থা না বুঝে ভবিষ্যৎ জানার জন্য গণকের আশ্রয় নিয়ে রাজনীতির পথ নকশা তৈরি করবে বলে বলে মন্তব্য করেন ইনু।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাসান হাবিব, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমদ আলীসহ দলীয় নেতাকর্মীরা।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031