বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর এক সৈনিক ও তার শিশু ছেলে নিহত হয়েছে বগুড়ার শাজাহানপুর উপজেলায় । এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন। তাকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের টিএমএসএস ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সৈনিক মো. নজরুল ইসলাম ও তার সাড়ে তিন বছরের শিশু ছেলে রফিউল ইসলাম নাফি।

নজরুলের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। তার বাবার নাম মৃত নকিব উদ্দিন।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন রশিদ চৌধুরী জানান, পরিবার নিয়ে মোটরসাইকেল যোগে নজরুল ইসলাম বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের টিএমএসএস ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে ঢাকাগামী এসআস ট্রাভেলসের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হয়।

স্ত্রী নিগার সুলতানা হীরাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে মহাসড়কের শেরপুর এলাকা থেকে বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান হুমায়ন রশিদ চৌধুরী।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930