রোহিঙ্গা সমস্যার কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ষষ্ঠ অংশীদারিত্ব সংলাপ শেষে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন জানিয়েছেন ‘শাস্তি নয়।

রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

শ্যানর বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে সমস্যার সমাধান করা। আমরা এজন্য বার্মা, বাংলাদেশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছি। রোহিঙ্গারা যে অমানবিক কষ্টের মধ্যে আছে সেটির সমাধান এবং কেন তারা বাংলাদেশে পালিয়ে আসছে এর সমাধানের চেষ্টা করছি।’

থসাস শ্যানন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট পেন্স এবং সেক্রেটারি টিলারসনও এ ব্যাপারে উদ্বিগ্ন। পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং আমি বার্মার সাথে সীমান্তে চলমান মানবাধিকার সম্পর্কে অনেকক্ষণ আলোচনা করেছি।’

রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে শ্যানন বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিভিন্ন সদস্য রাষ্ট্রের সঙ্গে আমরা এ নিয়ে আলোচনা করছি।’

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘আমরা রোহিঙ্গা সমস্যা নিয়ে অনেক সময় নিয়ে আলোচনা করেছি। যুক্তরাষ্ট্র এ বিষয়ে আমাদের অন্যতম সহযোগী। গত দুই মাসে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ৩১টি পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।’

রোহিঙ্গা সমস্যা ছাড়াও সংলাপে আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক অনেক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ষষ্ঠ অংশীদারিত্ব সংলাপে বাংলাদেশের পক্ষে শহীদুল হক এবং যুক্তরাষ্ট্রের পক্ষে থসাস  এ শ্যানন নেতৃত্ব দেন। (ঢাকাটাইমস/০৫নভেম্বর/এনআই/জেবি)

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031