যুক্তরাষ্ট্র সম্প্রতি দুর্নীতি বিরোধী অভিযানে যেসব শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচার করার ক্ষেত্রে সুষ্ঠু ও স্বচ্ছতা নিশ্চিত করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে । ওই অভিযানে সুপরিচিত বিলিয়নিয়ার, ব্যবসায়ী যুবরাজ আলওয়ালিদ বিন তালাল সহ বেশ কয়েকজন মন্ত্রী, বিনিয়োগকারী ও রাজপরিবারের সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র হিদার নুয়ার্ট বলেছেন, ওই দুর্নীতিবিরোধী অভিযানের বিষয়ে আগেভাগে কিছুই জানতো না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, এসব কর্মকর্তা দুর্নীতিতে জড়িত থাকলে তাদের বিচারে সৌদি কর্তৃপক্ষকে অব্যাহতভাবে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র আশা করে, এই বিচার হবে সুষ্ঠু ও স্বচ্ছতার ভিত্তিতে।

 সৌদি আরবের সরকারকে আমরা তেমনটাই অনুসরণ করার আহ্বান জানাই। হিদার নুয়ার্ট বলেন, সৌদি আরব বিচারে সুষ্ঠু ও স্বচ্ছতা বজায় রাখবে এমনটা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রকে। তবে পরে যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বলেছেন, হিদার ভুল তথ্য দিয়েছেন। তাদেরকে এমন কোনো নিশ্চয়তা দেয়া হয় নি, যা তারা প্রকাশ্যে আলোচনা করতে পারেন। হিদার নুয়ার্টের কাছে ইরান ও লেবাননের বিরুদ্ধে তীব্র ভাষায় সৌদি আরবের মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে হিদার নুয়ার্ট বলেন, ইরান হলো একটি অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতা ও লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অতীত বলে যে, তারা যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। উল্লেখ্য, সোমবার সৌদি আরব অভিযোগ করেছে লেবাননের বিরুদ্ধে। বলেছে, সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031