মালয়েশিয়া বাংলাদেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় । খালেদা জিয়ার সঙ্গে দেশটির একটি সংসদীয় প্রতিনিধি বৈঠককালে এই কথা জানান। বৈঠকটি হয় গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে।  বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফিং করেন।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে ফখরুল বলেন, ‘তারা সবাই চান যে বাংলাদেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। তারা বারবার বলেছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ‘পিসফুল ট্রান্সফার অব পাওয়ার’, শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে ট্রানজিশন, সেটা দেখার অপেক্ষায় আছেন।’

ফখরুল বলেন, ‘তারা মনে করেন, মালয়েশিয়াতে যে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে, সেখানেও তারা অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এসেছে। তারা মনে করেন বাংলাদেশেও একইভাবে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে ট্রানজিশন তা সেটা পরিপূর্ণ হবে।’

কমনওয়েলথ উইম্যান পার্লামেন্টারিয়ানের চেয়ারপারসন ড. নূরানিনি আহমেদের নেতৃত্বে মালয়েশিয়া প্রতিনিধি দলের দুইজন ছিলেন সরকারি দলের এবং একজন ছিলেন বিরোধী দলের, যিনি বিরোধী দলের উপনেতা। কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নিতে এই প্রতিনিধি দলটি ঢাকায় আসে গত সপ্তাহে।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930