প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বন্ধন শুধু দুই দেশের রেলের নয়, দুই দেশের জনগণের মধ্যে বন্ধন সৃষ্টি করে সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এতে দুই দেশের জনগণই লাভবান হবে।’
প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে বলেন, ‘দিদি, ইলিশ মাছ আছে। আসেন, খাওয়াব।’
ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাংলায় বলেন, ‘আমাদের মৈত্রী ও বন্ধন আরও সুদৃঢ় হলো।’
মোদি আরো বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশীর মতোই সম্পর্ক থাকা দরকার।

 দেখা-সাক্ষাৎ হওয়া দরকার। ভিডিও কনফারেন্সে দ্বিতীয় ভৈরব এবং দ্বিতীয় তিতাস সেতুও উদ্বোধন করা হয়।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031