প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বন্ধন শুধু দুই দেশের রেলের নয়, দুই দেশের জনগণের মধ্যে বন্ধন সৃষ্টি করে সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এতে দুই দেশের জনগণই লাভবান হবে।’
প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে বলেন, ‘দিদি, ইলিশ মাছ আছে। আসেন, খাওয়াব।’ ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাংলায় বলেন, ‘আমাদের মৈত্রী ও বন্ধন আরও সুদৃঢ় হলো।’ মোদি আরো বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশীর মতোই সম্পর্ক থাকা দরকার।

 দেখা-সাক্ষাৎ হওয়া দরকার। ভিডিও কনফারেন্সে দ্বিতীয় ভৈরব এবং দ্বিতীয় তিতাস সেতুও উদ্বোধন করা হয়।
মৈত্রী এক্সপ্রেসে ঢাকা-কলকাতা যাতায়াতে এতোদিন যাওয়া বা আসার পথে ইমিগ্রেশন ও কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হত। এখন থেকে ঢাকা থেকে ট্রেন ছাড়ার আগেই বাংলাদেশ অংশের ইমিগ্রেশন সম্পন্ন হবে। আর গন্তব্য শেষে কলকাতায় হবে ভারতীয় অংশের ইমিগ্রেশন।
আর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ভৈরব ও তিতাসে ভারতীয় ঋণে নতুন দুটি সেতু হওয়ায় ডাবল লাইনে ক্রসিং ছাড়াই ট্রেন চলাচল করতে পারবে। এতে করে যাতায়াতের সময় ১৫ মিনিট কমে আসবে বলে আশা করছেন প্রকল্প কর্মকর্তারা।
ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন হাওড়ায় তার কার্যালয় নবান্ন থেকে। দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে অনুষ্ঠানে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031