নতুন একটি মিররলেস ক্যামেরা ক্যামেরা বাজারে ছেড়েছে জাপানের বহুজাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক । এর মডেল জি ৯। এটি লেস পরিবর্তনযোগ্য ক্যামেরা। কোম্পানির এটি ফ্লাগশিপ ক্যামেরা।

জি ৯ ক্যামেরাটিতে আছে ২০.৩ মেগাপিক্সেলের মাইক্রো ফোর থার্ডস সেন্সর। এতে অপটিক্যাল লো পাস ফিল্টার এবং নতনু ভেনাস ১০ রেন্ডারিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

প্যানাসনিক দাবি করছে তাদের এই ক্যামেরাটি ৮০ মেগাপিক্সেলের স্থির চিত্র তুলতে পারে। র ও জেপিজি ফরম্যাটে ছবি তোলা যাবে।

ক্যামেরাটিতে উন্নত ৫ এক্সিস স্টাবিলাইজেশন ব্যবহার করা হয়েছে। ফলে এটি দিয়ে ৬.৫ স্টপ স্লোয়ার শাটার স্পিডে ছবি তোলা যাবে।

এটি দিয়ে ৬ কে মানের ভিডিও চিত্র ধারণ করা যাবে। এতে প্যানাসনিকের ডিএফসি অটোফোকাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এটি মাত্র ০.০৪ সেকেন্ডে সাবজেক্টকে ফোকাস করতে পারে।

ইলেকট্রোনিক ওলিড ভিউফাইন্ডার সমৃদ্ধ ক্যামেরাটিতে ৩ ইঞ্চির আর্টক্যালকুলেটিং টাচক্রিন ডিসপ্লে রয়েছে।

ক্যামেরাটি প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর বডির মূল্য ১৬৯৯ ডলার।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728