গোয়েন্দা পুলিশ ঢাকার গুলশানে হলিঅর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজের সহযোগী ও পাঁচ মামলার আসামি জেএমবির উত্তরাঞ্চলীয়প্রধান মো. শামিম প্রকাশ ওরফে আবদুল্লাহকে চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে । চাঁপাইনবাবগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বিকেলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালমারী বিলের একটি গভীর নলকূপের ঘর থেকে গোপন বৈঠক করার সময় আটক করা হয়। এ সময় তার অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মো. শামিম প্রকাশ ওরফে আবদুল্লাহর দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়। আবদুল্লাহ গোমস্তাপুর উপজেলার কাঠালি নিমতলি গ্রামের মাহাতাব উদ্দীনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান আরও জানান, ২০১২ সালে গোমস্তাপুরে জেএমবির আভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে নিহত হন তৎকালীন জেএমবি নেতা সালমান। ওই ঘটনায় সরাসরি অংশ নেন আটক মো. শামিম প্রকাশ ওরফে আবদুল্লাহ।
তিনি সালমানকে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করে ফেলে রেখে পালিয়ে যান।
আটক মো. শামিম প্রকাশ ওরফে আবদুল্লাহ গনমাধ্যমকর্মীদেন কাছেও সালমান হত্যার কথা স্বীকার করে জানান, ‘জান্নাত পাওয়ার আসায় তিনি জেএমবিতে যোগ দেন। পরে তিনি হলিঅর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজের দেহরক্ষী হিসেবে কাজ করেন। তখন তিনি নিয়মিত দুটি ৭.৬২ বিদেশি পিস্তল ব্যবহার করতেন। এছাড়াও সোহেল মাহফুজের নির্দেশে জেএমবি সদস্যদের অস্ত্র সরবরাহ করতেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
