বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা ও আত্মপক্ষ সমর্থনে বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালতে হাজিরা দিতে গিয়ে বলেন ন্যায়বিচার পাবেন না। তাহলে আদালতের ওপর আপনার বিশ্বাস নাই। আদালতে ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দিয়েছেন। আপনার আত্মপক্ষ বক্তব্য নতুন করে বিশ্ব রেকর্ড হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়ায় সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে নির্দেশ দেয়ার কথা জানান তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের আরো বলেন, বিশৃঙ্খলাকারীদের অতীতেও বিচার হয়েছে।

 তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়া হবে।
মহিলা আওয়ামী লীগের সদস্যদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নারীদের বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়নের চাকা সচল হবে না। মহিলারা হবে নির্বাচনের অন্যতম হাতিয়ার। নির্বাচনের জন্য সবাইকে পাড়ায় পাড়ায় গিয়ে সরকারের উন্নয়নের কর্মকা-ের কথা বলতে হবে। উঠান বৈঠক করতে হবে। এবারের নির্বাচন একটি চ্যালেঞ্জের নির্বাচন।
Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930