বাংলাদেশকে চীন, পাকিস্তানের চেয়েও অপেক্ষাকৃত বড় নিরাপত্তা চ্যালেঞ্জ বলে আখ্যা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির। শুধু তাই নয়, বাংলাদেশকে ‘তথাকথিত বন্ধু’ বলে মন্তব্য করেছেন তিনি। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, হংসরাজ আহির এমন সময় বিতর্কিত এসব মন্তব্য করলেন যখন কি না দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারের চেষ্টা চলমান।
৬৩ বছর বয়সী মন্ত্রী আহির বৃহস্পতিবার নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠানে বলেন, ‘শুধু চীন বা পাকিস্তানই নয়, বাংলাদেশও আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একইরকম অপেক্ষাকৃত বড় এক হুমকি। আমি এটা জানি কারণ বিষয়টি আমি কাছ থেকে দেখার সুযোগ পাই।’
ওই একই বক্তব্যে আহির চীনকে নিয়ে বলেন, দেশটি ভারতের ঘনিষ্ঠ বন্ধু নয়। পাকিস্তান প্রসঙ্গে বলেন, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর যদি ভারত কেড়ে নেয়ার চেষ্টা করে তাহলে কেউ ভারতকে ঠেকাতে পারবে না কারণ, ‘এটা আমাদের অধিকার এবং আমরা এটা ফিরে পেতে প্রচেষ্টা চালাবো।’
বাংলাদেশ নিয়ে আহির আরো বলেন, ‘বাংলাদেশ স্রেফ তথাকথিত বন্ধু কেননা স্পষ্টত তারা অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে ভারতের অনেক ক্ষতি করেছে। আর সামনের দিকে শুধু স্মার্ট প্রযুক্তিই এই হুমকি নিয়ন্ত্রণে আমাদের সাহায্য করবে।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মি. আহিরের বক্তব্যের সঙ্গে বাংলাদেশ ও চীনের বিষয়ে ভারতের আনুষ্ঠানিক অবস্থানের বৈপরীত্য রয়েছে।

 গেল সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ খাতের বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। আর প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন, দু’দেশের জনগণের মধ্যকার ‘ঐতিহাসিক বন্ধন’কে ওই প্রকল্পগুলো নতুন করে শক্তিশালী করবে।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031