গত নির্বাচনে পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য  ।

তিনি হিলারিকে উদ্দেশ করে বলেছেন, ‘আবার চেষ্টা করে দেখুন।’

গতকাল শনিবার এক টুইটর বার্তায় ট্রাম্প বলেছেন, ‘হিলারি ক্লিনটন সর্বকালের সেরা অভাগা। তবে তিনি থামবেন না, এটি রিপাবলিকান দলের জন্য ভালো। হিলারি, আপনি জীবনে উন্নতি করুন এবং আগামী তিন বছর পর আবার চেষ্টা করুন।’

জবাবে হিলারি ক্লিনটন বলেছেন, ‘টাম্পের মন সবসময় আমাকে নিয়ে আচ্ছন্ন থাকে।’ আরকানসাসের লিটল রকের একটি ফোরামে তিনি এ মন্তব্য করেন। এ সময় সেখানে তার স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন উপস্থিত ছিলেন।

বিল ক্লিনটনের নির্বাচনে বিজয়ী হওয়ার ২৫তম বার্ষিকীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রাম্প সম্পর্কে হিলারি আরো বলেন, ‘সত্যিকার অর্থে টুইট করা ও গলফ খেলা ছাড়া ট্রাম্প আর কী কিছু করেন? আমি তো আর কিছু দেখি না।’

সূত্র: পার্স টুডে

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031