ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ও তিনটি দেশের পররাষ্ট্র মন্ত্রী কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। আজ রোববার বেলা ১২টার পরে বিশেষ হেলিকপ্টারে তারা উখিয়ার ইনানীতে সেনাবাহিনীর রেস্ট হাউজ হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে প্রতিনিধিদলটি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছেন। শরণার্থী ক্যাম্পে তারা নির্যাতনের শিকার কিছু রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন। এছাড়া ক্যাম্পে আইওএম-এর প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র, জরুরি ত্রাণ বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রতিনিধিদলে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ফেদেরিকো মঘেরিনি, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার ও জাপানের পররাষ্ট্রন্ত্রী তারো কোনো।

 তাদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রতিনিধিদলের সদস্যরা এ রকম অবস্থা এর আগে কখনও দেখেননি বলে মন্তব্য করেছেন। এত অল্প জায়গায় এত মানুষের থাকা দেখে তারা বিস্ময় প্রকাশ করেছেন তারা। এছাড়া, রোহিঙ্গারা যাতে নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারে সে লক্ষ্যে কাজ করবে জার্মানি। রোহিঙ্গাদের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে আসন্ন এশিয়া-ইউরোপ (আসেম) সম্মেলনে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031