আজ রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি…রাজিউন)। অষ্টম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান আখতার হামিদ সিদ্দিকী আর নেই।
আখতার হামিদ সিদ্দিকী স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ১৯৯১ সালের নির্বাচন থেকে শুরু করে চার বার নওগাঁ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আখতার হামিদ সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031