এক কিশোরী প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালাতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সিলেটের ওসমানীনগরে। এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষক ছমির মিয়া (৪২)কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার দয়ামীর ইউপির চকবাজারে। ধর্ষণের শিকার কিশোরীর পিতা বাদী হয়ে শুক্রবার রাতে ছমির মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওসমানীনগর থানায় মামলা করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওসমানীনগর উছমানপুর ইউনিয়নের ব্রাহ্মণ শাসন গ্রামের ১৭ বছরের কিশোরী মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের টানে প্রেমিকের সঙ্গে বিয়ে করার উদ্দেশে গত ১৫ই নভেম্বর পালিয়ে যায়। প্রেমিকের কথামতো ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর কদমতলায় ওই কিশোরী এসে তার প্রেমিককে না পেয়ে অভিযুক্ত সিএনজি চালক ছমির মিয়া কিশোরীকে বাড়ি নিয়ে যাবার কথা বলে তার সিএনজি অটোরিকশা করে নিয়ে চকবাজারের আলমগীরের গ্যারেজে আটকে রাখে। রাতে কিশোরীকে চেতনানাশক ওষুধ খাইয়ে ছমির মিয়া কিশোরীকে ধর্ষণ করে।

 পরের দিন কিশোরীর পরিবারের লোকজন জানতে পেরে তাকে চকবাজারের অটোরিকশা গ্যারেজ থেকে উদ্ধার করে। ওসমানীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ছমির মিয়াকে আটক করে এবং নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মামলার তদন্ত কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই ফরিদ আহমদ ধর্ষণের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ছমির পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাশবিকতার শিকার কিশোরীকে ম্যাজেস্ট্রিটের নিকট জবানবন্দি রেকর্ডের পর ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করা হয়েছে।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031