ইতালীয়ান একটি আদালত ২০১৩ সালে মিলানের একটি নাইটক্লাবে ২২ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের ফুটবলার রবিনহোকে ৯ বছরের সাজা দিয়েছেন ।
দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়, অ্যাতলেতিকো মিনেইরোর এই তারকার সঙ্গে তার এক বন্ধুকে ধর্ষণের শিকার হওয়া ওই তরুণীকে ৬০ হাজার ইউরো দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ২০১৩ সালে মিলানের এক নাইটক্লাবে ২২ বছর বয়সী আলবেনিয়ান এক তরুণীকে মদ্যপান করিয়ে রবিনহো গণধর্ষণ করেছিলেন তার পাঁচ বন্ধুকে নিয়ে। রবিনহোর সঙ্গে আরেকজনকে চিহ্নিত করা গেলেও বাকি চারজনের ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যায়নি। তাই তাদের শাস্তির বাইরে রেখে বৃহস্পতিবার রায় দিয়েছেন ইতালির এক আদালত।
তবে রবিনহোর শাস্তি অবশ্য এখনই কার্যকর হচ্ছে না। ইতালির আইন অনুযায়ী, আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শাস্তি কার্যকর হয় না।

 তাই ৩৩ বছর বয়সী তারকাকে জেল খাটতে হয় কিনা, সেটা রবিনহোর আপিলের পরই জানা যাবে।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অবশ্য শুরু থেকেই নির্দোষ দাবি করে আসছেন নিজেকে। আদালতের রায়ের পরও বলেছেন এই কথা। নিজের ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, আগে থেকেই আমি নিজেকে নির্দোষ দাবি করে এসেছি। এই ঘটনায় আমি জড়িত নই।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031