যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও টাইম ম্যাগাজিন ইস্যুতে বিতর্কে জড়িয়ে গেলেন । তিনি বলেছেন, ঐতিহাসিক টাইম ম্যাগাজিন থেকে তাকে ফোন করা হয়েছিল। ‘সম্ভবত’ তিনি ম্যান অব দ্য ইয়ার হতে যাচ্ছেনÑ এটাই তাকে বলা হয়েছিল। কিন্তু ট্রাম্প বলেছেন, তিনি টাইম ম্যাগাজিনের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে তার এ দাবির কথা অস্বীকার করেছে টাইম ম্যাগাজিন। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে।

 এতে ডনাল্ড ট্রাম্পের টুইট তুলে ধরা হয়েছে। তাতে ট্রাম্প বলেছেন, ‘টাইম ম্যাগাজিন ফোন করে বললো আমিই সম্ভবত গত বছরের মতো এবারও তাদের ‘ম্যান অব দ্য ইয়ার’ হতে যাচ্ছি। আমি তাদেরকে সম্ভবত তাদেরকে এড়িয়ে গিয়েছিলাম। যেকোনোভাবেই হোক তাদেরকে কাটাতে পেরেছি। তবে ট্রাম্পের এ টুইটের জবাবে একটি বিবৃতি দিয়েছে টাইম ম্যাগাজিন। এতে বলা হয়, আমরা পারসন অব দ্য ইয়ার কিভাবে বাছাই করবো সে বিষয়ে প্রেসিডেন্ট ভুল তথ্য দিয়েছেন। কে হবেন পারসন অব দ্য ইয়ার তা জানা যাবে ৬ই ডিসেম্বর। এর আগে এ বিষয়ে টাইম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করবে না। উল্লেখ্য, এই ম্যাগাজিনটি ২০১৬ সালে ট্রাম্পকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করে।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031