রাজধানীর সোনারগাঁও হোটেলে দূত সম্মেলনের উদ্বোধনী পর্বের পর চা বিরতিতে রাষ্ট্রদূতদের সঙ্গে এক অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি রাষ্ট্রদূতদের কথা শোনেন। তারা নিজেদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। সময় স্বল্পতার কারণে সবার কথা শুনতে পারেন নি প্রধানমন্ত্রী। তাই বাকীদের কথা শোনার জন্য আজ রোববার সন্ধ্যায় গণভবনে রাষ্ট্রদূতদের সম্মানে ডিনারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূতদের অভিন্ন কথা বলেন।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা ইস্যুতে আজকের আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে যেভাবে সার্পোট দিয়েছে অন্যান্য ইস্যুতেও এই রকম সার্পোট যেন আমরা পেতে পারি সেরকম যোগাযোগ তৈরীর জন্য আপনাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে।  তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে সুসর্ম্পক বজায় রেখে যে চুক্তি করতে হয় সেখানে তৃতীয় পক্ষকে আনা যায় না। চুক্তি পর আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে একে স্বাগত জানিয়েছে সেই মনোভাবকে ধরে রাখতে সচেষ্ট হতে দূতদের প্রতি আহ্বান জানান তিনি। উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে আজ দূত সম্মেলনের আয়োজন করা হয়।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031