সৌদি যুবরাজ মিতেব বিন আব্দুল্লাহ দুর্নীতির অভিযোগে তিন সপ্তাহেরও বেশি সময় আটক থাকার পর মুক্তি পেয়েছেন ৬৪ বছর বয়সী ।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে এক বিলিয়ন ডলারেরও বেশি টাকার ‘গ্রহণযোগ্য সমঝোতায়’ রাজি হওয়ার পর তাকে মুক্তি দেয়া হয়। যুবরাজ মিতেবকে এক সময় সৌদি বাদশা হওয়ার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হত।

৪ নভেম্বরের সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে ২০০ জনেরও বেশি রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বকে আটক করা হয়েছিল। যুবরাজ মিতেব তাদের মধ্যে একজন। যুবরাজ মিতেব ছাড়াও সৌদি সরকারের সঙ্গে আরো তিন ব্যক্তি সমঝোতা করেছেন।

বার্তা সংস্থাকে এএফপিকে সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ‘হ্যাঁ, প্রিন্স মিতেব মঙ্গলবার সকালে  মুক্তি পেয়েছেন।’

সৌদি আরবের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই প্রিন্স মিতেব দেশটির অভিজাত বাহিনী ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন। দুর্নীতি বিরোধী অভিযানে আটক রাজপরিবারের সদস্যদের মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী ছিলেন তিনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031