মাসখানেক আগে প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছিলেন তিনি। সেই ‘অপরাধে’র শাস্তি দিতে নিজের মেয়েকে ধর্ষণ করলেন এক ব্যক্তি! তাতে যোগ দিলেন মেয়েটির দাদা-কাকারাও। ঘটনাটি উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের। ওই চার অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
মুজফ্ফরনগরের ধনেড়া গ্রামের বাসিন্দা ওই যুবতীর অভিযোগ, প্রেমিকের সঙ্গে পালানোর জন্যই তাকে ঘরে আটকে রেখে দেওয়া হয়। শুধু তা-ই নয়, ওই চার জন মিলে ধর্ষণ করে তাকে। রাজ্য পুলিশের এক আধিকারিক কুশল পাল সিংহ জানিয়েছেন, মঙ্গলবার ইলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ওই চার জনের বিরুদ্ধেই মামলা রুজু করা হয়েছে।
পুলিশের কাছে ওই যুবতীর আরও অভিযোগ, গণধর্ষণের পর তাকে হুমকিও দেওয়া হয়েছে। আদালতে এক বিচারপতির কাছে ওই যুবতীর বয়ানও রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
