জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক) রোহিঙ্গাদের আবাসন সংকট নিরসনে ২৩১২ কোটি টাকার আশ্রয়ণ-৩ প্রকল্পের অনুমোদন দিয়েছে  । এ অর্থে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন চরঈশ্বর ইউনিয়নের ভাষানচরে ১ লাখ রোহিঙ্গা শরণার্থীর আবাসন ও দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩১২ কোটি ১৫ লাখ টাকা। ডিসেম্বর ২০১৭ থেকে নভেম্বর ২০১৯ মেয়াদে রোহিঙ্গাদের জন্য আবাসন নির্মাণ করা হবে। গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় আশ্রয়ণ-৩ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পের আওতায় ১ লাখ ৩ হাজার ২০০ জনের বসবাসের জন্য ১২০টি গুচ্ছগ্রাম নির্মিত হবে।

যেখানে ১ হাজার ৪৪০টি ব্যারাক হাউজ, ১২০টি শেল্টার স্টেশন থাকবে। এছাড়া উপাসনালয়সহ দ্বীপটির নিরাপত্তার জন্য নৌ-বাহিনীর অফিস ও বাসভবন নির্মিত হবে। এছাড়াও ভাষানচরের অভ্যন্তরীণ সড়ক, পানি নিষ্কাশন অবকাঠামো, নলকূপ, ওয়াচ টাওয়ার, বেড়া নির্মিত হবে। রোহিঙ্গাদের ?সুবিধায় একটি মাইক্রোবাস, ১২টি মোটরসাইকেল, ২৩টি হিউম্যান হলার, ৪০টি ঠেলাগাড়ি, ৪৩টি ভ্যানগাড়ি এবং আটটি হাইস্পিড বোট কেনা হবে। বিশাল প্রকল্পের আওতায় গুদামঘর, জ্বালানি ট্যাঙ্ক, হেলিপ্যাড, চ্যানেল মার্কিং, বোট ল্যান্ডিং সাইট, রাডার স্টেশন, সোলার প্যানেল, জেনারেটর, বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নানা কারণে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। মিয়ানমার থেকে আসা বিপন্ন রোহিঙ্গাদের বিশাল স্রোত দেশের নিরাপত্তার জন্য হুমকি। বলপূর্বক এসব রোহিঙ্গাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। কক্সবাজারে শরণার্থী রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছেন। প্রতিদিনই এখানে পাহাড়ি জমি ও বনাঞ্চল ধ্বংস হচ্ছে। টেকনাফ ও উখিয়ায় প্রায় সাত লাখ রোহিঙ্গা রয়েছে। সব মিলিয়ে ১০ থেকে ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছেন। এসব নানা প্রেক্ষাপটের কারণে ১ লাখ নাগরিকের আবাসন সমস্যা নিরসনে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930