এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে সিদ্ধিরগঞ্জে । এ ঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রী বাদী হয়ে  মঙ্গলবার রাতে একজনের নাম উল্লেখ করে আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী ও পুলিশ জানায়, ওই স্কুলছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয় সিদ্ধিরগঞ্জ এনায়েত নগরের ভাড়াটিয়া আব্দুস সালাম (৩৫) এর। সোমবার দুপুরে সালাম ওই ছাত্রীকে ফুসলিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে তার বন্ধু ইমরানের ভাড়া করা আদমজীর উত্তর কদমতলী এলাকার আব্দুল হাকিম সিকদারের ৬ষ্ঠ তলার বাড়ির ৩য় তলার পশ্চিম পাশের ফ্লাটে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে সালাম ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।

 পরে সালাম এবং তার ৪/৫ বন্ধু ওই স্কুলছাত্রীকে সারারাত আটকে রেখে পালাক্রমে বেশ কয়েকবার ধর্ষণ করে।
এ ঘটনার পর স্কুলছাত্রীকে মঙ্গলবার সকালে ছেড়ে দেয়া হয়। পরে মেয়েটি বাসায় গিয়ে তার মায়ের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটি এবং তার মা এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে ওই দিন রাতেই এনায়েত নগর থেকে ঘটনার মূল হোতা সালামকে আটক করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া জানান, গণধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে আব্দুস সালামসহ ৫/৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছে। এ ঘটনায় মূল আসামি আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930