যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন রাশিয়ার সাথে যোগাযোগ নিয়ে এফবিআইকে মিথ্যা তথ্য দিয়েছিলেন । সে কথা এবার নিজেই স্বীকার করলেন আদালতে। বিবিসির খবরে বলা হয়, রাশিয়া কানেকশন নিয়ে স্পেশাল কাউন্সিলর রবার্ট মুয়েলারের তদন্তে ফ্লিনের এই স্বীকারোক্তি বড় একটি অগ্রগতি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্পের আরো ঘনিষ্ঠজনের জড়িত থাকার আরো অনেক তথ্য  এখন বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, মি. ফ্লিন দোষ স্বীকার করতে চান কিনা আদালতের এমন প্রশ্নের জবাবে তিনি রাজি হন। স্বীকার করেন যে, তিনি জ্ঞাতসারে এফবিআই-এর কাছে মিথ্যা, কাল্পনিক ও প্রতারণামূলক বিবৃতি দিয়েছিলেন।

 ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টে এ সাক্ষ্য দেন ফ্লিন।আদালত থেকে বেরিয়ে যাবার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোন উত্তর দেন নি তিনি।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031