পোপ ফ্রান্সিসকে নৌকা উপহার দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে নগরীর ভ্যাটিকান দূতাবাসে পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুলকরিম জানান, পোপ ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের পর তারা ২০ মিনিট ব্যাপী আলাপ–আলোচনা করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এ সময় শেখ রেহানারপুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপি সিদ্দিক উপস্থিত ছিলেন।

পরে পোপ ফ্রান্সিস, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা ফটোশেসনে অংশ নেন। পোপ তিনদিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন।

 

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728