একদল দূর্বৃত্ত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার শোভাযাত্রা শেষে  পরিবহন ব্যবসায়ী মো. হারুন (৪০) কে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর গুলি করে পালিয়েছে । পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে হারুনের।

আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার কদমতলি শুভপুর বাস্টস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, হারুন নামে পরিবহন ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়েছে। তার বুকে তিনটি গুলি লেগেছে।

 তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর তার মৃত্যু ঘটে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব জানান, পরিবহন ব্যবসায়ী মো. হারুন প্রয়াত বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর ভাই ও আলমগীর চৌধুরীর ছেলে। তবে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সে জড়িত।

তিনি জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় তিন কাউন্সিলর মিলে আজ রবিবার বিকেলে নগরীর সদরঘাট থানার শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে। শোভযাত্রায় অংশ মো. হারুন। শোভাযাত্রা শেষে তিনি নিকটস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বসতে যান। এ সময় একদল দূর্বৃত্ত হারুনকে গুলি করে চলে যায়।

নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারি কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে মো. হারুনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার মৃত্যু হয়েছে। অস্ত্রধারী দূর্বৃত্তদের ধরতে পুলিশ খুঁজছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031