২০১৮ সাল থেকে দেশের বড় দুর্নীতিবাজদের তালিকা করে ব্যবস্থা নেয়া হবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন। খাতওয়ারী দুর্নীতিবাজদের তালিকা করতে কমিশন নিজস্ব গবেষনা ও গোয়েন্দা তথ্য গুরুত্ব দিবে। আজ সকালে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতীয় প্রেসকলাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। চেয়ারম্যান ও কমিশনারের নেত্বতে দুদকের সকল শ্রেনীর কর্মকর্তা, কর্মচারি, গার্ল গাইড, বয়েজ স্কাউটস, বিএনসিসি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে চাই না। তদন্তে যার বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 কাউকে কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, জনগণের অর্থ লোপাটের দিন শেষ। ব্যাংকের অবশ্যই আইন-বিধি অনুযায়ী ঋণ দিতে হবে। জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি করতে দেয়া হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের স্ত্রীর নামে টাকা টাকা ও সম্পত্তি করা এখন সামাজিক সমস্যার পরিণত হয়েছে। এজন্য অনেক সময় তাদের স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। তিনি বলেন, দুর্নীতি কোনো একক সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। তাই জাতিসংঘ কনভেনশন গ্রহণ করেছে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দুর্নীতি অন্যতম চ্যালেঞ্জ। তিনি বলেন, এ বছর সরকারিভাবে ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে উদ্যাপিত হচ্ছে। আমরা মনে করি, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ইতিবাচক পদক্ষেপ বর্তমান প্রজন্ম ও ভবিষ্যত প্রজন্মকে দুর্নীতির রাহুগ্রাস থেকে রক্ষা করতে হবে।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031