সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার সেলাঙ্গরের দুটি রাজকীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন । সেলাঙ্গার প্যালেস বা সেলাঙ্গর রাজপ্রাসাদ থেকে এই পুরস্কার দুটি পেয়েছিলেন তিনি। বুগিস জাতিগোষ্ঠী নিয়ে তিনি মন্তব্য করেছিলেন। তার প্রেক্ষিতে রাজপ্রাসাদ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ধারণা করা হয় এ জন্য তিনি ওই পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার। এতে বলা হয়, পার্টি প্রিভূমি বেরসাতু মালয়য়েশিয়া (প্রিভূমি)’র চেয়ারম্যান মাহাথির মোহাম্মদ। ১৯৭৮ ও ২০০৩ সালে সেলাঙ্গরের সুলতানের পক্ষ থেকে তিনি সম্মানসূচক ওই দুটি পুরস্কার পেয়েছিলেন। এর মধ্যে একটি ছিল দারজা কেবেসারান সেরি পাদুকা মাহকোতা সেলাঙ্গর (এসপিএমএস)। এ বিষয়ে প্রিভূমির সুপ্রিম কাউন্সিল সদস্য ড. রইস হুসিন নিশ্চিত করে বলেছেন, ওই পদক দুটি রাজপ্রাসাদের কাছে ফেরত দিয়েছেন ড. মাহাথির। হোয়াটসঅ্যাপ মাধ্যমে ড. রইস বলেন, হ্যাঁ। তিনি ওই পদক ফিরিয়ে দিয়েছেন। কেন মাহাথির এমন সিদ্ধান্ত নিলেন? এ প্রশ্নের জবাবে ড. রইস বলেছেন, এটা তো একেবারে পরিষ্কার। তবে এ বিষয়ে সেলাঙ্গর রাজপ্রাসাদ ও ড. মাহাথিরের অফিস থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি। উল্লেখ্য, অক্টোবরে পাকাতান হারাপান এলাকায় একটি র‌্যালিতে উপস্থিত ছিলেন ড. মাহাথির মোহাম্মদ। সেখানে তিনি মন্তব্য করেন, বুগিস গোত্র থেকে এসেছেন এমন একজন প্রধানমন্ত্রী পরিচালনা করছেন মালয়েশিয়া। তার এ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে জোহর রাজপ্রাসাদ, বুগিস সম্প্রদায়, মালয়েশিয়ার বিভিন্ন সংগঠন ও ইন্দোনেশিয়ার কিছু অংশ। ড. মাহাথিরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সেলাঙ্গরের শাসক সুলতান শারাফুদ্দিন ইদ্রিস শাহ। এ বিষয়ে ২রা নভেম্বর সেলাঙ্গর রয়েল কোর্ট একটি বিবৃতি দেয়। তাতে বলা হয়, ড. মাহাথিরের মন্তব্যে ক্ষুব্ধ সুলতান ও হতাশ। তিনি পাকাতান হারাপান চেয়ারম্যানের বিরুদ্ধে সমাজে ঘৃণা ছড়িয়ে দেয়ার অভিযোগ তদন্তের জন্য আহ্বান জানান পুলিশের প্রতি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031