মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী প্রতিবাদ মিছিল করেছে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার জনতা । জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করায় রবিবার এ বিক্ষোভ করে তারা। খবর টাইমস অব ইসরায়েলের।

ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে জনসমুদ্র রাবাতের বাব-আল হাদ স্কোয়ার থেকে মরক্কো পার্লামেন্ট ভবনের দিকে যায়।

প্রতিবাদ মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগ দেয়। এ সময় তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘জেরুজালেম, ফিলিস্তিনের রাজধানী’।

৪৩ বছর বয়সী মুস্তফা নামে একজন প্রতিবাদকারী বলেন, ‘ইসরায়েলের বর্বর উপনিবেশের কারণে ফিলিস্তিনের জনগণ মারাত্মক কষ্ট ভোগ করছে।’

কাসাব্লাঙ্কা থেকে ছয় বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে আসা একজন আইনজীবী বলেন, ‘ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি। ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ড হারাবে।’

মরক্কোর বাদশা মোহাম্মদ ট্রাম্পের এই সিদ্ধান্তে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। ৫৭ সদস্য বিশিষ্ট ইসলামিক কোঅপারেশন্স আল-কুদস কমিটির সভাপতিও তিনি। জেরুজালেম সমস্যা সমাধানে এই কমিটি কাজ করছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031