চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তিন প্রকৌশলী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত ‘ট্রুথ কমিশনের’ দায়মুক্তির পর উচ্চতর আদালতের আদেশে আবার সচল হওয়া মামলায় গ্রেফতার হলেন। গতকাল রোববার দুপুরে সিডিএ ভবন থেকেই তাদের গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনের একটি দল। গ্রেফতারকৃতরা হলেন সহকারি প্রকৌশলী গোলাম সরওয়ার ও হামিদুল হক এবং উপ–সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম। আসামিরা ট্রুথ কমিশনের দায়মুক্তি দেয়া মোট ১৫টি মামলার মধ্যে ১০টি মামলার আসামি। এবিষয়ে জেলা দুর্নীতি দমন কমিশনের উপ–পরিচালক লুৎফুল কবির জানান, তিন প্রকৌশলীকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে তাদের পক্ষে জামিনের আবেদন জমা দেন আইনজীবীরা। কিন্তু সময়ের স্বল্পতার কারণে শুনানী অনুষ্ঠিত হয়নি বলে জানিয়ে দুদকের পিপি এডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান, আসামিদের জামিনের আবেদনের উপর শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামীকাল সোমবার (আজ)।

তিন প্রকৌশলীকে গ্রেফতারের বিষয়ে দুদকের পরিদর্শক (প্রসিকিউশন) মোহাম্মদ এমরান হোসেন জানান, জরুরি অবস্থার সময় ৩০টি মামলা হয়েছিল। এর মধ্যে ১৫টি বিচারাধীন। ১৫টি তদন্তাধীন। তদন্তাধীন মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে তিন প্রকৌশলীকে আদালতে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের কৌসুলি কাজী ছানোয়ার হোসেন লাভলু বলেন, ২০০৮ সালের অক্টোবরে নগরীর কোতয়ালী থানায় ৩০টি মামলা হয়েছিল। এরমধ্যে তদন্তাধীন ১৫টি মামলার মধ্যে ১০ মামলার আসামি উক্ত তিন প্রকৌশলী। এরমধ্যে গোলাম সরওয়ার ৬টি, জাহাঙ্গীর আলম ৩টি এবং হামিদুল হক একটি মামলায় আসামি।

গ্রেফতারের পর দুপুরে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031