ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারো সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । মঙ্গলবার রিয়াদের নিকটবর্তী একটি স্থাপনাকে লক্ষ্য করে বুরকান-২ নামক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। কিন্তু তা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই রুখে দিতে সক্ষম হয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। আল আরাবিয়া চ্যানেলকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী মঙ্গলবার দিনের শুরুতে রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে শহরের উত্তরপূর্ব অঞ্চল থেকে ধোয়া উঠতে দেখা যায়।

 হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি চ্যানেলের খবরে বলা হয়, হুতি  যোদ্ধারা সৌদি আরবের ইয়ামামা প্যালেসে বুরকান-২ নামক একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। উল্লেখ্য, এর আগে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতি বিদ্রোহীরা। ২০১৪ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031