সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন বৈষম্য নিরসনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। আজ শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের’ উদ্যাগে এই কর্মসূচি শুরু হয়। অনশনরত শিক্ষকদের দাবি প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে তাদের বেতন দিতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষকরা অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। কর্মসূচি চলাকালে সহকারী শিক্ষক ফ্রন্টের সভাপতি ইউএস খালেদা আক্তার বলেন, আমরা বৈষম্যের শিকার।

আমরা সংবাদ সম্মেলনে আমাদের দাবির কথা জানিয়েছি। দাবি পূরণের আশ্বাস দেয়া হয়েছিল, কিন্তু তা পূরণ করা হয়নি। দাবি পূরণ করা ছাড়া আমরা শহীদ মিনার ছেড়ে যাব না।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930