বাংলাদেশ সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাস্পিয়নশিপে শিরোপার গৌরব কুড়ালো  । ফাইনালে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় কুড়ায় বাংলাদেশের মেয়েরা।  ম্যাচের প্রধমার্ধেই ১-০  গোলে এগিয়ে যায় বাংলাদেশ।  আর শেষ পর্যন্ত তা রাখে সামসুন্নাহাররা। রোববার কমলাপুর স্টেডিয়ামে হাজার পাঁচেক দর্শক উপস্থিতির ফাইনালে ৪১ মিনিটে গোলটি করেন সামসুন্নাহার। নীলার থ্রু পাস ধরে বল নিয়ে এগিয়ে যান তহুরা। তার বাড়ানো বলে বক্সে ঢোকেন সামুন্নাহার। সামসুন্নাহার বল হারিয়ে ফেললে তা পেয়ে যান আনুচিং, তার শট ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসলে ফিরতি বলে গোল করেন সামসুন্নাহার (১-০)।

 এর আগে দ্বিতীয় মিনিটে মার্জিয়ার ক্রস গোলরক্ষকের গ্রীপ থেকে বেরিয়ে গেলে তা থেকে গোল করেন আনুচিং মোগেনি। কিন্তু ভুটানের রেফারি চোকিং অম ফাউলের কারন দেখিয়ে বাতিল করেন। শুরু থেকে একে পেশে খেললে আস্তে আস্তে গুছিয়ে নিয়ে মাঝে মাঝে আক্রমনে যায় ভারত। ২৯ মিনিটে প্রভিতার ফ্রিকিক অসধারন দক্ষতায় আয়ত্তেনেন বাংলাদেশের গোলরক্ষক মাহমুদা আক্তার। ৩২ মিনিটে দুইজনকে কাটিয়ে একাই বক্সে ঢুকে পরেন তহুড়া। তার নেয়া কোনাকুনি কঁ দ্বিতীয়পোস্ট ঘেসে বাইরে গেলে গোলবঞ্চিত হয় স্বাগতিকরা।
Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930