বাংলাদেশের মেয়েরা সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে । রবিবার দুপুরে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। জয়ের পর এই ট্রফি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গত সেপ্টেম্বরে মারা যাওয়া অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলার সাবিনা ইয়াসমিনকে উৎসর্গ করেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মারিয়া মান্ডা।

ম্যাচটিতে প্রথমার্ধের খেলায় নিয়ন্ত্রণ বজায় রাখে বাংলাদেশের মেয়েরা। তারা বেশ কয়েকটি আক্রমণ শানায় ভারতের গোল মুখে। ২২ মিনিটে এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। মারিয়া মান্ডার বাড়িয়ে দেওয়া বলে ঠিকঠাক শট নিতে পারেননি আনুচিং মগিনি। সে যাত্রায় বেঁচে যায় ভারত।

১০ মিনিট পর তহুরার জোরালো শট বারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তবে ৪২ মিনিটে আর হতাশ হতে হয়নি বাংলাদেশকে। কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লাল সবুজের জার্সিধারীরা। গোলদাতা শামসুন্নাহার।

১-০ গোলে এগিয়ে থাকার আনন্দ নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। বিরতির পার ভারত গোল পরিশোধের চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। ব্যবধান বাড়ানোর চেষ্টা করে স্বাগতিকরাও। তবে কোনো পক্ষই গোল করতে পারেনি। এভাবেই জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

এর আগে লিগ পর্বে নেপালকে ৬-০, ভুটানকে ৩-০ এবং ভারতকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হবার পাশাপাশি একমাত্র দল হিসেবে কোনো গোলও হজম করেনি বাংলাদেশ। প্রতিপক্ষে জালে ১৩টি গোল করে বাংলাদেশের মেয়েরা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930