সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির ১১টি অভিযোগ ছিলো আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন । যার কারণে অন্য বিচারপতিরা তার সঙ্গে বসতে চাননি। তাই তিনি পদত্যাগ করেছেন। আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, বিএনপি সাবেক প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে গানা-বাজনা করছে। বিএনপি প্রমাণ করুক তারা জোর করে পদত্যাগ করিয়েছি।

তারা মিথ্যা কথা বলে আর উত্তর দিতে হয় আমাদের। কসবার পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম. জি হাক্কানি, যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, রুহল আমিন ভূইয়া প্রমুখ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031