প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহবান জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে এক হয়ে কাজ করার । আজ রোববার যাশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি’তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান
শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু যে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ভবিষ্যতে সিলেট ও বরিশালেও দু’টি বিমানঘাঁটি গড়ে তোলা হবে।
সকাল এগারোটার দিকে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি’তে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি দিনব্যাপী যশোর সফরে এই অনুষ্ঠান ছাড়াও ১৮টি প্রকল্পের উদ্বোধন ও ১২টির ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বিকেলে যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
