বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র ফেরানোই নতুন বছরের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন । তিনি বলেছেন, আমরা আগেও বলেছিÑ এই বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা, জনগণের সরকার প্রতিষ্ঠা ও একটি নিরপেক্ষ সরকারের অধীনে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে আজ সোমবার সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। মির্জা আলমগীর বলেন, আমরা সবসময় সংলাপ চেয়েছি। আমরা মনে করি সংলাপ ছাড়া কোনও সমস্যার সমাধান হবে না। সরকারের বর্তমান অবস্থানে এটি স্পষ্ট যে, তারা (আওয়ামী লীগ) একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করতে কোনও আলোচনা ছাড়াই তথাকথিক সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চায়।

তবে মানুষ এটা মেনে নেবে না। এদেশের মানুষ মনে করে নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া এ দেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ৫ই জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের অনুমতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পত্রিকায় খবর এসেছে একটি অপরিচিত নামগোত্রহীন ইসলামিক পার্টিকে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে জঙ্গিবাদের বিরুদ্ধে একটি সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় এই সরকার আসলে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, করে চলেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে নন এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা আলমগীর বলেন, শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো বলেছি ২০১৮ সাল জনগণের বছর, গণতন্ত্রের বছর, বিজয়ের বছর। এবং জনগণই সেটা প্রতিষ্ঠিত করবে। গণতন্ত্র পুনরুদ্ধারের সমস্ত উদ্যোগকে সরকার বাধাগ্রস্ত করছে। বিএনপি মহাসচিব বলেন, ছাত্রদলের পক্ষ থেকে সারা দেশের মানুষকে নতুন বছরে শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যাশা করছি আগামী বছরে ছাত্রদল গণতন্ত্রকে মুক্ত করার পথে অগ্রণী ভূমিকা পালন করবে। ছাত্রদেরকে আরও সুসংগঠিত করবে, ছাত্রদের সমস্যার সমাধান করতে সক্ষম হবে। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক আমিরুল ইসলাম আলিম, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, আতিক আল হাসান মিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, ওমর ফারুক মুন্নাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031