বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চলাকালে পিচ নিয়ে বিরূপ মন্তব্যের দায়ে তামিম ইকবালকে ৫ লাখ টাকা জরিমানা করলো । সোমবার  রাজধানীর বেক্সিমকোতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় বিসিবি সভাপতি জানান, তামিমের  জরিমানার অঙ্কটা বাড়তে পারে। সর্বশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ছিলেন তামিম ইকবাল। আর আসরে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের  মধ্যকার একটি ম্যাচ শেষে মাঠের উইকেটকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন তামিম ইকবাল। ঐ ম্যাচে আগে ব্যাটিংয়ে ৯৮ রানে গুঁড়িয়ে যায় রংপুর রাইডার্সের ইনিংস।  রানে কমে অলআউট হয়েছিল।

পরে ব্যাটিং করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স  জয় পেলেও ক্রিজে ব্যাট হাতে তাদের বেশ ভুগতে হয়েছিল।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728