বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ বলেছেন। আগামীতে এই সম্পর্ক আরো জোরদার হবে বলে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। এই সম্পর্ক পর্যায়ক্রমে আরো জোরদার হচ্ছে।
প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে প্রেসিডেন্ট বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগও বৃদ্ধি পাচ্ছে।

 এ ছাড়া বিভিন্ন আর্ন্তজাতিক ও আঞ্চলিক ইস্যুতে প্রতিবেশি এই দু’দেশের মধ্যে পারস্পরিক সমঝোতাও খুবই চমৎকার। বৈঠকে ভারতের হাইকমিশনার তার দেশের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের একটি নব বর্ষের শুভেচ্ছা কার্ড আব্দুল হামিদের কাছে হস্তান্তর করেন।
শ্রীংলা বলেন, বাংলাদেশ ও ভারত সম্পর্ক সরাসরি সড়ক ও রেলপথ যোগাযোগে আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, দু’দেশের জনগনই ব্যবসা বাণিজ্য বৃদ্ধির সুফল পাচ্ছে।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031