টাইগার অলরাউন্ডার সাব্বির রহমান মিরপুরে অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন । তবে চোট কোন ধরনের, সেরে উঠতে কতদিন লাগবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। আগামী ১৫ জানুয়ারি থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে। চোট খুব গুরুতর হলে এই সিরিজ থেকে বাদ পড়তে পারেন তিনি।

ত্রিদেশীয় ও দ্বিপাক্ষিক সিরিজ সামনে রেখে এখন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে টাইগারদের অনুশীলন। ৩২ জনের প্রাথমিক স্কোয়াড নিয়ে এই অনুশীলন চলছে। আগামী ৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে।

আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। শেষ হবে আগামী ২৭ জানুয়ারি। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজে প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর বারোটা থেকে। এই সিরিজে অংশ নিবে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজ শেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031