স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন না হলে দেশে অসাংবিধানিক সরকার থাকত বলে মন্তব্য করেছেন । তিনি প্রশ্ন রেখে বলেন, যদি নির্বাচন না হতো, তাহলে কি গণতন্ত্র থাকতো? বরং একটি অসাংবিধানিক সরকার ক্ষমতা দখল করত। বাঙালি জাতির জন্য সেই দিনটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিখ ধর্মের খালসা পন্থের প্রবক্তা ও দশম গুরু গুরু গোবিন্দ সিং জ্বী’র ৩৫১ তম জন্মদিবস উপলক্ষে গুরু গোবিন্দ সিং জয়ন্তী ২০১৮ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি এর আয়োজন করে।

 মন্ত্রী বলেন, আমরা সেই সময় সংবিধান অনুযায়ী নির্বাচন করতে বাধ্য ছিলাম। নির্বাচন ছাড়া এই দেশে কোনো গণতান্ত্রিক মানুষ থাকতে পারে না। তারা সেদিন নির্বাচন ভু-ুল করার জন্য যে জ্বালাও পোড়াও আন্দোলন সফল হত তাহলে এদেশে এখন মার্শাল ল জারি থাকত। এখানে কোনো সাংবিধানিক সরকার থাকত না। তিনি বলেন, বিএনপি ভ্রান্ত ধারণা থেকে সরে এসে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার সরকার জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে সমর্থ হয়েছেন বলে  আজ গণতন্ত্র উপভোগ করতে পারছে। গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করতে পারছে। বিএনপির যে ভ্রান্ত ধারণা ছিল সেটা প্রমাণ হয়ে গেছে ৫ বছরে।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031