ঢাকা মেট্টোপলিটন পুলিশ ফানুস ওড়ালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বড় ধরণের বিপর্যয় ঘটার আশঙ্কা থেকেই ফানুস উড়ানো থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। আজ এক প্রেসবিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এই অনুরোধ জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন। এসব ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত বাতি থাকায় এগুলো অনির্বাপিত অবস্থায় জনবহুল বিভিন্ন জায়গায় পতিত হয়। এতে অগ্নিকান্ডসহ নানাবিধ নিরাপত্তা জনিত হুমকীর সৃষ্টি হচ্ছে।

মহানগরীতে ফানুস উড়ানো অব্যাহত রাখলে যে কোনো সময় বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে। এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে কোন ধরণের ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলা হয়, এর ব্যত্যয় হলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে ফৌজদারী কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে ডিএমপি পুলিশ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930