ডাক পাওয়া ২৪ ক্রিকেটার আসন্ন ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে আজ নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে । সাকিব আল হাসান নেতৃত্ব দিচ্ছেন লাল দলের। অন্যদিকে সবুজ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মিরপুরে দিবারাত্রির এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহ গড়ে তুলেছে সাকিবের লাল দল।

তামিম ইকবাল ১০৪ রান করে অবসর নেন। দেশসেরা এ ওপেনার ১১৯ বলের ইনিংসে ১০টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ২টি ছক্কা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৫ বলে ৮৭ রানের এক ঝড়ো ইনিংস খেলে আউট হন অভিজ্ঞ এ ব্যাটসম্যান, যে ইনিংসে ৩টি চারের পাশে ছিল ৫টি ছক্কার মার।

তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে ২০ বলে ২১ রান করে আউট হয়েছেন এনামুল হক বিজয়। সাকিব ৩৬ বলে ২৪ করেন। মুশফিকুর রহিম সাজঘরে ফিরেন কোনো রান না করেই। সাব্বির রহমান করেন ১৯ রান। শেষদিকে ১৯ বলে ৩৫ রানের এক ঝড়ো ইনিংস খেলেন পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজু।

বিসিবি লাল দলঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আরিফুল হক, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবুল হাসান রাজু।

বিসিবি সবুজ দলঃ ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন , মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি ও নাজমুল ইসলাম অপু।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031