দেশটির সরকার ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে ‘গ্রেপ্তার’ করেছে । লন্ডন ভিত্তিক দৈনিক আল কুদস আল আরাবি শনিবার ‘তেহরানের বিশ্বস্ত সূত্রের’ বরাত দিয়ে এমন একটি খবর প্রকাশ করেছে। ওই প্রতিবেদন উদ্বৃত করে টাইমস অব ইসরাইল, আল আরাবিয়া একই খবর দিলেও ইরানের কোন গণমাধ্যমে এখনও গ্রেপ্তারের খবর আসে নি।
আল কুদস আল আরাবি দৈনিকের খবরে বলা হয়, সরকারের বিরুদ্ধে অস্থিরতা উস্কে দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আহমেদিনেজাদকে। গেল ২৮শে ডিসেম্বর ইরানের পশ্চিমে বুশেহর শহরে এক সফরে গিয়ে আহমেদিনেজাদ বলেছিলেন, ‘বর্তমান নেতাদের কয়েকজন জনগণের সমস্যা ও উদ্বেগ সম্পর্কে অবগত নয়। তারা জনগণ বিচ্ছিন্ন জীবন যাপন করছেন।

সমাজের বাস্তবতা নিয়ে তারা কিছুই জানেন না।’ আল কুদস আল আরাবি’র প্রতিবেদনে বলা হয়, অর্থনীতি নিয়ে সরকার বিরোধী প্রতিবাদ যখন বেগবান হচ্ছে তখনই আহমেদিনেজাদের এমন মন্তব্যের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবরে এও বলা হয়, কর্তৃপক্ষ সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদকে গৃহবন্দি রাখার বিষয়টি বিবেচনা করছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ২৩ জনের প্রাণহানি হয়েছে। গ্রেপ্তার হয়েছে কয়েক শ মানুষ। এসব বিক্ষোভের পাল্টা জবাবে সরকারপন্থীরাও সমাবেশ করেছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031