মাদারীপুরের কালকিনি-ভূরঘাটা সড়কের লালপোল নামক স্থানে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি বাস খাদে পরে কাজী হাফিজ উদ্দিন(৬০) নামের এক জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৫জন যাত্রী। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি থেকে ঢাকা যাওয়ার সময় সার্বিক পরিবহন পথিমধ্যে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়।

আর অন্যান্য যাত্রীদের কাছ থেক খবর পেয়ে কালকিনি থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
নিহত কাজী হাফিজ উদ্দিন কালকিনি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের মরহুম মহিউদ্দিন কাজীর ছেলে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930