বিজিবি অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে শনিবার বিকালে তিন শিশুসহ সাত বাংলাদেশি নারী- পুরুষকে আটক করেছে। আটকদের বাড়ি নড়াইল ও বাগেরহাট জেলায়।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বেশকিছু নারী-শিশু পাচার হয়ে ভারতে যাচ্ছে, এমন গোপন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এসময় তিন শিশু, তিনজন মহিলা ও একজন পুরুষকে আটক করা হয়। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তারা অধিক উপার্জনের আশায় ভারতে পাড়ি দিচ্ছিলেন। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হযেছে।
