জিম্বাবুয়ে দল শুক্রবার বিকালে ঢাকা পৌঁছে শনিবার দুপুরে মিরপুরে অনুশীলন করতে নামে। তার আগে মিডিয়ার সঙ্গে কথা বলেন জিম্বাবুয়েন অধিনায়ক গ্রায়েম ক্রিমার। জানান, ত্রিদেশীয় সিরিজে অপর দুই দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তার দল। যে কোনো দলই যে কাউকে হারানোর ক্ষমতা রাখে। তাই দারুণ একটা সিরিজ হবে, মনে করছেন তিনি।

ক্রেমার বলেন,‘এখানকার প্রত্যেকটি দলই ওয়ানডে ক্রিকেটে ভালো করার যোগ্যতা রাখে। তিন দলেরই ভালো মানের স্পিনার রয়েছে। আমি মনে করি, মাঠে যে দল সেরাটা দিতে পারবে ফল তাদের পক্ষেই যাবে। সামনে কী ঘটবে তা বলা খুব কঠিন। প্রতিটি দল নিজের দিনে যে কাউকে হারানোর ক্ষমতা দারুণ একটা ত্রিদেশীয় সিরিজ হবে।’

অনেক বছর ধরেই জিম্বাবুয়ে ক্রিকেটে খারাপ সময় যাচ্ছে। তবে কিছু দিন আগে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজে দারুণ সাফল্য পেয়েছে তারা। আর এটাই আত্মবিশ্বাস যোগাচ্ছে ক্রেমারকে। বলছেন,‘ বাংলাদেশ নিজেদের মাঠে অনেক বেশি শক্তিশালী। আর তারুণ্য এবং অভিজ্ঞতা মিলিয়ে হলো আমাদের দল। আমাদের অনেকেই এখানে দীর্ঘ সময় ক্রিকেট খেলেছে। আমরা জানি বাংলাদেশের খেলোয়াড়রাই এগিয়ে রয়েছে। তবে আমরা শ্রীলঙ্কা সিরিজ থেকে আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি। আমাদের দলটাও এখন দারুণভাবে সজ্জিত।’

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728