রিতু খাতুন নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নগরীর ডাশমারি এলাকার একটি বাড়ি থেকে থেকে লাশটি উদ্ধার করা হয় রাজশাহীতে । অতিরিক্ত মদপানে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সুমরা ও রেজাউল নামে রিতুর দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত রিতুর পরিবারের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী রিতু নেশাগ্রস্ত ছিলেন। শুক্রবার দিবাগত রাতে মির্জাপুর কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় তলায় বান্ধবী সুরমা খাতুনের বাসায় মদপান করে রিতু।

শনিবার সকালে অসুস্থ হয়ে নিজ বাড়িতে যাওয়ার পর রিতু মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, রিতুর শরীর থেকে মদের গন্ধ বের হচ্ছিল। এছাড়া সুরমার বাড়ির যে ঘরে রিতু ছিল সেখানেও মদের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930