দীর্ঘ মেয়াদী বিজয় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি ইরানের জন্য । এমন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, ইরান ও বৃহৎ শক্তিধর দেশগুলোর মধ্যে সম্পাদিত পারমাণবিক চুক্তিকে খর্ব করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তিনি এ চুক্তির প্রশংসা করে বলেন, এটা এ চুক্তিতে ইরানের জন্য একটি দীর্ঘ স্থায়ী বিজয়। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক রিপোর্টে এ কথা বলেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চুক্তিকে খর্ব করতে আলটিমেটাম দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এ ইস্যুতে ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ দেয়ার হুমকি দেয় যুক্তরাষ্ট্র। জবাবে কড়া কথা বলে ইরান। তারা সাফ জানিয়ে দেয়, তারা এমন উদ্যোগের প্রতিশোধ নেবে। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পারমাণবিক চুক্তি সংশোধনের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়ান মিত্রদেরকে সুযোগ দেয়ার জন্য শেষ সময় দিচ্ছেন তিনি। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রয়েছে চীন, ফ্রান্স, বৃটেন, জার্মানি ও ইউরোপীয়ান ইউনিয়ন। কিন্তু ট্রাম্প এমন মন্তব্য করার পর ওই মন্তব্যকে মারাত্মকরকম নেতিবাচক বলে অভিহিত করেছে রাশিয়া। এরই প্রেক্ষিতে রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, পারমাণবিক চুক্তিকে দুর্বল করার প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্প এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এই চুক্তি হলো ইরানের জন্য দীর্ঘমেয়াদী বিজয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031